দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড আগেই নিজের করে নিয়েছেন হ্যারি কেইন। এবার কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে আরও একটি মাইলফলক ছোঁয়ার সুযোগ রয়েছে এই তারকা ফরোয়ার্ডের।
এই ম্যাচে একটি গোল করতে পারলে বিশ্বকাপের নকআউট পর্বে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় জিওফ হার্স্টের পাশে নাম লেখাবেন কেইন। বর্তমানে নকআউট পর্বে হার্স্টের গোলসংখ্যা চারটি। কেইনের গোলও তিনটি।
বিশ্বকাপের নকআউট পর্বে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ছয়টি গোল করেছেন গ্যারি লিনেকার। তার পরেই রয়েছেন জিওফ হার্স্ট।
এখন দেখার বিষয়, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের বিপক্ষে গোল করে বিশ্বকাপে নিজের দুর্দান্ত গোল করার ধারার সঙ্গে নতুন একটি রেকর্ডও যোগ করতে পারেন কি না হ্যারি কেইন।
/অ